কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদায় ৫ হাজার ৮৯০ জন প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের মূলধন ও সুদ মওকুফ করে সনদপত্র প্রদান করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে বোদা পাইলট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী কৃষকদের মাঝে 'কৃষি ঋণ মওকুফ সনদপত্র' এবং ২৯ হাজার ৪৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) আবু সাঈম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কয়েক হাজার সুবিধাভোগী কৃষক অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি। বর্তমান সরকার নির্বাচনের আগে কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সারাদেশে ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার সুফল আজ বোদার কৃষকেরা পাচ্ছেন। সামান্য ঋণের কারণে কোনো কৃষক যেন উৎপাদন থেকে পিছিয়ে না পড়েন, সেটিই সরকারের মূল লক্ষ্য। একই সাথে পরিবেশ সুরক্ষায় প্রত্যেক কৃষককে ৫টি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি। 

প্রতিমন্ত্রী আজাদ বলেন, ইতিমধ্যে পঞ্চগড়ে সার বীজ সহ কৃষি ব্যবস্থাপনায় যাতে কোন সংকট তৈরী না হয়, কৃষকেরা যেন নির্বিঘ্নে উৎপাদনমুখী কৃষি কাজ সচল রাখতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষক বাঁচলে বাচবে দেশ এই নীতিকে ধারণ করে তারেক রহমান সরকার ইতিমধ্যে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচীকে ফিরিয়ে এনে সেচ সংরক্ষণ সহ জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য চাষের মাধ্যমে অভয়ারণ্য তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও জেলার স্বাস্থ্য সেবাকে উন্নত করতে আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যা এবং উপজেলা গুলো ১০১ শয্যায় উন্নিত করা হচ্ছে। নেদারল্যান্ডস ও মালয়েশিয়া চিকিৎসাসেবায় তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই জেলায় হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়ে আলোচনা করেছে।

এসময় প্রতিমন্ত্রী খুব শীঘ্রই পঞ্চগড় জেলাকে দেশের অন্যতম মডেল জেলা হিসেবে ঘোষণার মনোবাসনা ব্যক্ত করেন এবং প্রশাসন, রাজনৈতিক, পেশাজীবি সহ সকল স্তরের মানুষের সহযোগিতা চান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, সরকারের এই যুগান্তকারী পদক্ষেপের ফলে বোদা উপজেলার প্রায় ৬ হাজার কৃষক নতুন উদ্যমে কৃষিকাজ শুরু করতে পারবেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণ মুক্তির সনদপত্র বিতরণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft