গুরুদাসপুরে ওলামা দল নেতার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:১৮ পিএম

নাটোরে গুরুদাসপুরে উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শনিবার এলাকাবাসীর আয়োজনে মশিন্দা ইউনিয়নের বাহাদুর পাড়া গ্রামে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে রাস্তা নির্মাণে চাঁদা চাওয়ার মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে নিজের সম্মানহানীর বিচার চেয়ে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আবুল কালাম আজাদ।
তিনি আরও বলেন, অত্র সংগঠনের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই, কে কাকে কত টাকা দিয়েছে সেই বিষয়ে আমি অবগত নই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সংবাদ প্রকাশের মাধ্যমে আমার সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, একই সাথে উক্ত অভিযোগ যদি কেউ প্রমান করতে পারে তো আমি রাজনীতি ছেরে দেবো। আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষানীত হয়ে একটি মহল এই নেক্কার জনক কাজ করেছে। আমি এর সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।
মশিন্দা বাহাদুরপাড়া সমাজ কল্যান সংগঠন এর সভাপতি আরিফ হোসেন বলেন, প্রকাশিত সংবাদে আমার নাম ও আমার সংগঠনের নাম জরিয়েছে। আমি উক্ত সংগঠনের সভাপতি কিন্তু আমি কিছুই জানিনা। আমার থেকে কোন তথ্য নেওয়া হয়নি। কে কাকে কিসের টাকা দিয়েছে সে বিষয়ে আবুল কালাম আজাদ অবগত নয়। তার নামে দেওয়া মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় উক্ত মানববন্ধনে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, তারা সকলে এই মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।