প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:০৫ পিএম

গোপালগঞ্জ জেলা শহরে আজ বৃহস্পতিবার সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় জেলা প্রশাসনের আয়োজনে ।
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কে এম বাবর, গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সিভিল সার্জন ডা.আবু মো: সাইদ ফারুক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই দিবসের গুরুত্ব ও তাৎপর্য সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা নিবেদনকারীরা।