চার মন্ত্রীর পরিবর্তনের দাবি এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:৫৫ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চার মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মতামত প্রকাশ করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তন বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন।

বিকেল পর্যন্ত তার পোস্টে প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া এবং প্রায় আড়াই হাজার মন্তব্য পড়ে।

এর আগে সোমবার (১৩ জুলাই) দেওয়া পৃথক দুটি ফেসবুক পোস্টে তিনি সংবিধান সংশোধনী কমিটি গঠন নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft