প্রশাসক চাইলেই ঢাকাকে রাতারাতি বদলানো সম্ভব নয় : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১:১৭ পিএম

নগরের মেয়র বা প্রশাসক চাইলেই ঢাকাকে রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। ওয়াসা, বিদ্যুৎ বিভাগ ও রাজউকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে সিদ্ধান্ত নিতে হয়। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্মেলন কক্ষে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্ষা মৌসুম এলেই রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি বেড়ে যায়। এর অন্যতম কারণ হলো, এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাজেটের অর্থ ছাড় হয়। সিটি করপোরেশনকে সরকারে পরিণত করতে না পারলে নগরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান হবে না।

মির্জা ফখরুল বলেন, নাগরিকদের মধ্যে নিজেদের রাস্তা ও পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ববোধ তৈরি করতে হবে। জনসচেতনতা ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন সম্ভব নয়। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকে দুর্বল উল্লেখ করে বুড়িগঙ্গা ও তুরাগ নদী রক্ষায় উদ্যোগের কথাও জানান তিনি।

এ সময় রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, রাজধানীর উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় আরও শক্তিশালী সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft