প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২:১৯ এএম

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে দক্ষিণাঞ্চলে 'জুলাই পদযাত্রা'র সূচিতে পরিবর্তন এনেছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)। গতকাল শনিবার (১১ জুলাই) সকালে দলটির মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্থানে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে। তবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং একই দিন সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।
উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরের দুটি পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, উত্তরাঞ্চলের রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার বিকেল ৩টায় এবং চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা যথানিয়মে অনুষ্ঠিত হবে বলে বার্তায় জানানো হয়।
জ/উ