প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম

নাটোরের গুরুদাসপুরে অনুমোদনহীন একটি জ্বালানী তেলের দোকানসহ তিনটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোডাউন মোড় এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ভাষ্যমতে মেসার্স হাজী নুর এন্টারপ্রাইজ তেলের দোকান থেকে আগুনের সূত্র ঘটে।
এ ঘটনায় মেসার্স হাজী নুর এন্টারপ্রাইজ তেলের দোকান, মোশরাফের কীটনাশক, একটি স্বর্ণালংকার ও মামুনের মুদিখানা দোকানসহ বাড়ীর কিছু অংশ আগুনে ভুস্মিভূত হয়েছে। এঅগ্নিকান্ডে কোন হতাহতে ঘটে ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকার অধিক বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।
নাম প্রকাশে স্থানীয় কয়েকজন বলেন, অনুমোদনহীন মেসার্স নুর মেসার্স হাজী নুর এন্টারপ্রাইজ তেলের দোকানের ভেতরে ওয়েলডিং মেশিন দিয়ে পাইপ ঝালাই করা কাজ করছিলেন মিস্ত্রি। অসাবধানতায় কাজ করায় হঠাৎ করে আগুনের শিখা ছুটে ভেতরে আগুন ধরে যায়। এমতাবস্থায় স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়ে স্থানীয় গুরুদাসপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। দুই ইউনিটের তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আকতার হামিদ খান গণমাধ্যমকে জানান, খবর পাওয়া মাত্রই উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করে। আগুনের ভয়াবহতা ও ছড়িয়ের পড়ার আশংকার খবর পেয়ে পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে আরও একটি ফায়ার সার্ভিস ইউনিট সেখানে যোগ দেয়। প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দুই ইউনিটের সদস্যরা। তিনি স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে আরও জানান, আগুন নিয়ন্ত্রণ কাজে সেখানকার মানুষরা তাদের অনেক সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতার ফলেই এত সহজে তারা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। সেখানে আগুনের সূত্রপাতের ঘটনা এখনও নিরুপন করতে পারেনি তারা। তদন্ত শেষে অগ্নিকান্ডের প্রকৃত কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে জানান তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম গণমাধ্যমকে মুঠোফোনে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আগুন নিভানো কাজে ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে অপ্রীতিকর ঘটনা রোধে ও ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করেছেন পুলিশ।
জ/দি