সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:১৭ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ১২:৪৪ এএম

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি এবং অভ্যন্তরীণ ঋণ ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি টাকা। রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ঋণের চাপ কমাতে সরকার কর ও কর-বহির্ভূত রাজস্ব আয় বৃদ্ধি এবং রাজস্ব-জিডিপি অনুপাত বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে মিডিয়াম-টার্ম ডেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, সরকার ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগোতে চায়। এ লক্ষ্যে সরকারি বিনিয়োগের কার্যকারিতা বৃদ্ধি, সুকুক ও অ্যাসেট সিকিউরিটাইজেশনের মতো বিকল্প অর্থায়ন ব্যবস্থার সম্প্রসারণ এবং সুদ ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বৈদেশিক ঋণের ক্ষেত্রে স্বল্পসুদে দীর্ঘমেয়াদি কনসেশনাল ঋণ গ্রহণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি ঋণের স্থিতিশীলতা মূল্যায়ন, রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ঋণ ও সরকারি গ্যারান্টিযুক্ত দায়ের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft