শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান আসিফ নজরুলের
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম

বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশে ফেরার বাস্তব পরিকল্পনা থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই ফিরে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত। একই সঙ্গে বাস্তব পরিকল্পনা না থাকলে বারবার দেশে ফেরার ঘোষণা না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল বলেন, দেশের জনগণ ও আদালতের সামনে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময়ের প্রাণহানি, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি, অর্থ পাচার এবং নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ করে এসব বিষয়ে জবাবদিহির প্রয়োজনীয়তার কথা বলেন।

এছাড়া তিনি দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী বর্তমানে বিভিন্ন মামলার মুখোমুখি বা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ প্রেক্ষাপটে বাস্তব পরিকল্পনা ছাড়া দেশে ফেরার ঘোষণা দিলে তা দলীয় নেতা-কর্মীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে বলেও মন্তব্য করেন।

ফেসবুক পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত থাকলে শেখ হাসিনার উচিত দেশে ফিরে আদালতে নিজের অবস্থান উপস্থাপন করা। আর যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে বারবার এ ধরনের ঘোষণা দিয়ে নেতা-কর্মীদের বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এ বিষয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft