শিক্ষা ব্যবস্থায় আর কোনো অপকর্মের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম

শিক্ষা ব্যবস্থায় আর কোনো অপকর্মের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর অনেক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। তবে আগামী বছর এমন পরিস্থিতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগায়। অথচ একসময় অজানা কারণে বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছিল। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ভোলার চরফ্যাশনে প্রশ্ন কমন না পড়ায় নকলের দাবিতে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা শেষে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হচ্ছে। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও আনন্দময় করতে কাজ করছে সরকার।

এ বছর প্রাথমিক বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন। ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডের বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft