প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম

আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। রবিবার দুপুরে ফলাফল প্রকাশ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।
টেলিটকের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। এজন্য এসএমএস করতে হবে: DPE<Space>Roll লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণ: DPE 123456
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’-এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়।
পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
জ/উ