বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, গুরুত্ব পেল এফটিএ ও বিনিয়োগ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৪৯ পিএম

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার, অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা (এনটিবি) দূর করা, এলডিসি-পরবর্তী প্রস্তুতি এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইইউর উত্থাপিত বিভিন্ন উদ্বেগ নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে। রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়, বাণিজ্য প্রতিবন্ধকতা কমে এবং আন্তর্জাতিক অংশীদারদের আস্থা আরও শক্তিশালী হয়।

তিনি আরও বলেন, সরকার ইইউর প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি, জ্বালানি খাতের উন্নয়ন, বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ এবং রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশ-ইইউ সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তিনি জানান, সম্ভাব্য বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরু করতে ইইউ প্রস্তুত এবং এ বিষয়ে বাংলাদেশকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং এলডিসি-পরবর্তী সময়ে বাণিজ্যিক সুবিধা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, সময়মতো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে এফটিএ আলোচনায় ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।

বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft