রাষ্ট্রদ্রোহ মামলায় আ.লীগ নেতা কারাগারে
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:০৩ পিএম

খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় আওয়ামী লীগের নেতা ও আইনজীবী অ্যাডভোকেট এম এম মুজিবর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার (৮ জুলাই) খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আসাদুর জামান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ মে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পান মুজিবর রহমান। জামিনের মেয়াদ শেষে তিনি বুধবার স্থায়ী জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হলে আদালত আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুজিবর রহমান খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোনাডাঙ্গা থানার জিআরও গোপাল সাহা জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি হিসেবে মুজিবর রহমান আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেছিলেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অ্যাডভোকেট এম এম মুজিবর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। মামলাটি বিচারাধীন রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft