চুনারুঘাটে অতিরিক্ত ১০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ চাইলেন সংসদ সদস্য
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:০১ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিরসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর ডিও লেটার (আধা সরকারি পত্র) দিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার। 

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে চুনারুঘাট উপজেলায় দিনে বিদ্যুতের চাহিদা প্রায় ২০ মেগাওয়াট। তা দাড়ায় ৩০ মেগাওয়াটে।  তবে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৭ মেগাওয়াট। রাতে ফুটবল বিশ্বকাপের খেলা চলাকালেও এই বরাদ্দ ৫ থেকে ৭ মেগাওয়াটেই সীমাবদ্ধ থাকছে। চাহিদার তুলনায় এই বিশাল ঘাটতির কারণে চুনারুঘাটে বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় ছাত্রদল নেতা মারুফ আহমেদ বলেন, জনভোগান্তির বিষয়টি অনুধাবন করে সংসদ সদস্য শাম্মী আক্তার মন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন। এতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ১০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। এমপির এই উদ্যোগের খবরে চুনারুঘাটের সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, চাহিদার তুলনায় অতি সামান্য বরাদ্দের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ না বাড়ালে জনভোগান্তি আরও চরমে পৌঁছাবে।


 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft