পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট সাকোয়াত হোসেন (৫২) কে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। ‎আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ‎গ্রেফতারকৃত মাদক সম্রাট সাকোয়াত হোসেন ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, জেলা পুলিশ সুপার মহোদয় শাহনাজ বেগমের দিক নির্দেশনায় উপজেলায় প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে শ্রীমন্তপুর গ্রামে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করার সময় ধৃত আসামীর বাড়ী তল্লাশী চালিয়ে ৫০ পিচ ট্যাবলেটসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুুতি চলছে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft