ছুটে হ্যাটট্রিক জয়
মঠবাড়ীয়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম

গল্পসাফল্যের কোনো নির্দিষ্ট ছক নেই, কিন্তু একাগ্রতা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে অসম্ভবকেও জয় করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কৃতি শিক্ষার্থী মো. হাসান মিয়া। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মেধাবী এই তরুণ পরপর তিনটি বিসিএস পরীক্ষায় ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে গড়েছেন বিরল এক নজির। ৪৭তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি পূর্ণ করেছেন তার সাফল্যের হ্যাটট্রিক।

হাসান মিয়ার এই সাফল্যের যাত্রাটা দীর্ঘ এবং ঘটনাবহুল। ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডার এবং ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর এবার পররাষ্ট্র ক্যাডারে নিজের জায়গা করে নিলেন তিনি। শুধু বিসিএস নয়, নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত নয়টি সরকারি চাকরির পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছেন এই তরুন হাসান মিয়ার 

একাডেমিক জীবনের শুরু থেকেই স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্সে প্রথম এবং মাস্টার্সে দ্বিতীয় স্থান অর্জন করে তিনি নিজের মেধার প্রমাণ আগেই দিয়েছিলেন। তবে মাস্টার্সের শেষ দিকে এসে বাস্তবতার নিরিখে তিনি বিসিএস প্রস্তুতির দিকে মনোযোগ দেন।

২০২২ সালের নভেম্বরে মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার পর পুরোদমে শুরু হয় তার প্রস্তুতি। টিউশন করানোর অভিজ্ঞতা তার প্রস্তুতির ভিত্তি মজবুত করতে দারুণ ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, টিউশন করানোর ফলে বিষয়ভিত্তিক পড়াশোনা অনেক বেশি ঝালাই হয়েছে, যা পরীক্ষার হলে আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সফলতার এই পথে তাকে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে।

২০২৫ সালের এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যোগ দিলেও, বিসিএস প্রস্তুতির জন্য মাত্র সাড়ে চার মাস পর তিনি সেই চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে বিপিএটিসিতে গবেষণা কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার ছয় দিনের মাথায় ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। জীবন ও ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে নেওয়া এই সিদ্ধান্তই তাকে আজ পররাষ্ট্র ক্যাডারের মতো মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছেন।

নিজের সাফল্যের মুকুটটি হাসান মিয়া উৎসর্গ করেছেন তার বাবা এবং জীবনের প্রথম শিক্ষকদের। তিনি মনে করেন, বাবার শূন্য হাতে জীবন গড়ার সংগ্রামই তাকে প্রতিকূলতা জয় করতে শিখিয়েছে। কোনো ধরাবাঁধা কঠোর রুটিন নয়, বরং সময়কে কাজে লাগানো এবং বিষয়বস্তুর গভীর অনুধাবনই তার সাফল্যের মূল চাবিকাঠি।

অবসরে বই পড়া, হাঁটা কিংবা প্রার্থনার মাধ্যমে নিজেকে সতেজ রাখতেন তিনি।পররাষ্ট্র ক্যাডারে যোগ দিয়ে দেশের মর্যাদা রক্ষা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখাই এখন তার মূল লক্ষ্য। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আগামী দিনগুলোতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান এই মেধাবী তরুণ। পিরোজপুরের মঠবাড়িয়ার সাধারণ এক পরিবার থেকে উঠে আসা হাসান মিয়ার এই জয়গাথা কেবল একটি চাকরির গল্প নয়, বরং এটি অদম্য পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনের এক অনুপ্রেরণাদায়ক উপাখ্যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft