স্বাস্থ্যখাতে দুর্নীতির তদন্তে কমিটি গঠনের দাবি এবি পার্টির
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:১৮ পিএম

স্বাস্থ্যখাতের দুর্নীতি তদন্তে দ্রুত সময়ের মধ্যে সরকারকে একটি স্বাধীন কমিটি গঠনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। একই সঙ্গে হামের টিকা কার্যক্রমে থাকা অসঙ্গতিগুলো খুঁজে বের করারও আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (১৩ মে) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে দুর্নীতির হাবে পরিণত হয়েছে। প্রতি অর্থবছরে স্বাস্থ্যখাতে বিপুল পরিমাণ বরাদ্দ দেওয়া হলেও তা যথাযথভাবে বণ্টন ও ব্যবস্থাপনা করতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

আরও পড়ুন : এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

হামের টিকা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিষয়টি নিয়ে ঢালাওভাবে অন্তর্বর্তী সরকারকে দায়ী করা ঠিক হবে না। তার দাবি, আগের বছরগুলোতে টিকাদানের উচ্চহার দেখানো হয়েছিল। তাই বাস্তবে কোথায় এবং কীভাবে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, সেটি তদন্ত করে বের করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শেষ বাজেটে যেখানে ৪০০ কোটি টাকার মতো বরাদ্দ ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার এক হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। টিকা সরবরাহও নিয়মিত আসছে, কোনো সংকট নেই।

ব্যারিস্টার ফুয়াদের ভাষ্য মতে, পরিকল্পিতভাবে বিভিন্ন বিভ্রান্তিকর আলোচনা সামনে এনে প্রকৃত সমস্যা ও সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে। এ কারণে রাষ্ট্র হিসেবে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft