‎পাঁচবিবি বাজার পৌর সুপার মার্কেটের নামাজ ঘরে এসি দিলেন মেয়র প্রার্থী শামীম
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:০৯ পিএম

একেই বলে নেতা যে এলাকার প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের খবর রাখে, মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাঁড়ায়, তাই যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আল্লাহর মর্জি এবং মানুষের ভালোবাসা তাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবেই, বললেন পাঁচবিবি পৌর সুপার মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।

‎পাঁচবিবি বাজার পৌর সুপার মার্কেটের নামাজ ঘরে গরমে মুসল্লিদের নামাজ আদায়ে অনেক কষ্ট হয়। সে কষ্টের কথা চিন্তা করে ধর্মীয় প্রতিষ্ঠানে ধারাবাহিক দান কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা ১১ টায় প্রায় লক্ষ টাকা (৭৮ হাজার) মূল্যের একটি দেড় টনের এসি ব্যক্তিগত তহবিল থেকে ক্রয় করে নামাজ ঘরে স্থাপনের জন্য ব্যবসায়ী আতোয়ার হোসেন ও আব্দুল হামিদদের হাতে তুলে দিলেন জনপ্রিয় মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

আরও পড়ুন : রাজবাড়ীতে ১৮ দিন পর লাশ হয়ে ফিরলো প্রবাসি গালিবের মরদেহ

‎এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামসুল হুদা মন্ডল দুলাল পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, বিশিষ্ট সমাজসেবক তারেক সরদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সাজু চৌধুরী, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী নাজমুল ইসলাম সোহাগ, বায়োজিত রহমান,নাজিবুল্লাহ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল,৩ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন ও পৌর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ।

‎ব্যবসায়ীবৃন্দরা বলেন, এই মার্কেটের নামাজ ঘরে নামাজ পড়তে গিয়ে গরমে নামাজীদের অনেক কষ্ট হয়। এখানে যে একটি এসি প্রয়োজন তা এর আগে কেউ চিন্তাও করেনি। সে চিন্তা করেছেন আমাদের শামীম ভাই। আমরা তার প্রতি কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft