বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৪৩ পিএম

চলতি বছরের জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। বৃহস্পতিবার (৭ মে) এই সফরের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

সফরের শুরুতেই মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন। এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে  ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ সফরে আসার ঠিক আগেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শেষ করেই সরাসরি বাংলাদেশে পৌঁছাবে তারা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft