হাম উপসর্গ নিয়ে একদিনে ১২ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৪৮ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৩৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৮৬ জন, গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ২০৮ জন।
   
১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৭৯ জনের মৃত্যু হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft