অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৪৬ পিএম

এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজ এই আদেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন- আনোয়ারুল ইসলাম ও মোশাররফ হোসেনের। এরমধ্যে মোশাররফ হোসেন আজ আদালতে হাজির ছিলেন।

আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন গণমাধ্যমকে বলেন, তোফায়েল আহমেদ ও আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এই মামলায় আমরা অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেছিলাম। কিন্তু কোর্ট সময়ের আবেদন নাকচ করে গ্রেফতারি পরোয়না জারির আদেশ দেন। এছাড়া বিচারক আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন।

আরও পড়ুন : বগুড়াকে দেশের অন্যতম অ্যাভিয়েশন হাবে রূপান্তর করা হবে : বিমানমন্ত্রী

নথি থেকে জানা গেছে, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তোফায়েল আহমেদ ও তার সহযোগীরা অবৈধভাবে অর্জিত এক কোটি ২৫ লাখ টাকা গোপন ও স্থানান্তর করেন।

অভিযোগে আরও বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সহযোগিতায় সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft