তাইওয়ান ঘিরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি যুক্তরাষ্ট্র চায় না: রুবিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৪৯ এএম

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠকে তাইওয়ান ইস্যু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর এনডিটিভির।

হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে রুবিও বলেন, তাইওয়ান নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক—এটি যুক্তরাষ্ট্র চায় না।

তিনি বলেন, তাইওয়ান সবসময়ই আলোচনায় থাকে। আমি নিশ্চিত, এবারও এটি আলোচনায় আসবে। উভয় দেশই বোঝে, ওই অঞ্চলে অস্থিতিশীলতা কারও স্বার্থে নয়।

রুবিও আরও বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বা তাইওয়ান ঘিরে কোনো উত্তেজনা সৃষ্টি হোক, তা কোনো পক্ষই চায় না।  

আরও পড়ুন : অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জানা গেছে, আগামী ১৪ ও ১৫ মে বেইজিং সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বর্তমানে তাইওয়ান নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। বেইজিং গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে এবং সাম্প্রতিক সময়ে সেখানে সামরিক চাপও বৃদ্ধি করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী দেশ, যা নিয়ে দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন চলছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft