দয়াগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৪৫ পিএম

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আজমহল হোসাইন (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে দয়াগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃতের শ্যালক আব্দুল জলিল জানান, তার ভগ্নিপতি সদরঘাট পাইকারি পাঞ্জাবির দোকানে চাকরি করতেন। সকাল আটটার দিকে কদমতলী মোহাম্মদ বাগের ভাড়া বাসা থেকে কর্মস্থল সদরঘাটে যাওয়ার জন্য বের হয়।

জুরাইন দয়াগঞ্জ এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

সংবাদ পেয়ে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

মৃত আজমহল কুমিল্লার মুরাদনগর উপজেলার পান্তি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft