নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:৪৭ এএম

বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী বাঙালি সাজে নিজেকে তুলে ধরে ভক্তদের মুগ্ধ করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার নতুন ছবিগুলোতে ফুটে উঠেছে উৎসবের আবহ।

শেয়ার করা ছবিতে হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ-নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু’, সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

মিমের সাজে ছিল বাঙালিয়ানা ছোঁয়া শাড়ির পাড়ের লাল আভা, হাতে রঙিন চুড়ি, খোলা চুল, কপালে ছোট লাল টিপ এবং সোনালি গয়নায় ফুটে উঠেছে ঐতিহ্যবাহী সৌন্দর্য।

আরও পড়ুন : নতুন রূপে নতুন বছরের শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

তার এই সাজ ও ছবি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কমেন্ট বক্সে অনেকেই নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘এসো হে বৈশাখ, এসো এসো! সবাইকে ১৪৩৩ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা।’ আরেকজন লিখেছেন, ‘শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।’

উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন বিদ্যা সিনহা মিম। এরপর চলচ্চিত্র, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft