ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-14T15:34:37+06:00
2026-06-14T15:34:37+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক যুক্তরাজ্যের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৩:৩৪ পিএম | ১৪ জুন, ২০২৬ | রোববার
ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক যুক্তরাজ্যের
ইংলিশ চ্যানেলে রাশিয়ার তথাকথিত ‘ছায়া বহর’-এর একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার ভোরে পরিচালিত এক যৌথ অভিযানে ট্যাঙ্কারটি আটক করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘স্মির্টোস’ নামের ট্যাঙ্কারটিকে বর্তমানে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

মন্ত্রণালয় জানায়, প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযানে ব্রিটিশ রয়্যাল মেরিন কমান্ডো, ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা এবং রয়্যাল এয়ার ফোর্স অংশ নেয়। অভিযানে সহায়তা করে যুক্তরাজ্যের মেরিটাইম এয়ার গ্রুপ, আরএএফের একটি পি-৮ নজরদারি বিমান এবং এইচএমএস সাদারল্যান্ড ও এইচএমএস লেডবেরি যুদ্ধজাহাজ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই অভিযান রাশিয়ার জন্য একটি বড় বার্তা। ইউক্রেন যুদ্ধকে সহায়তাকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে যুক্তরাজ্য কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

প্রতিরক্ষামন্ত্রী ড্যান জারভিস বলেন, ইউক্রেন সংঘাতের অর্থায়নে রাশিয়া যে ছায়া বহরের ওপর নির্ভর করে, এই পদক্ষেপ সেই ব্যবস্থার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করবে।

ব্রিটিশ সরকারের দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানির জন্য রাশিয়া অস্পষ্ট মালিকানা কাঠামোর শত শত ট্যাঙ্কার ব্যবহার করে আসছে। এসব জাহাজ নিয়ে গঠিত নেটওয়ার্ককে ‘ছায়া বহর’ হিসেবে উল্লেখ করা হয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, রাশিয়ার নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল পরিবহনের বড় অংশ এই বহরের মাধ্যমে সম্পন্ন হয়। বর্তমানে এ বহরে ৭০০টিরও বেশি জাহাজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে যুক্তরাজ্য ৫০০টিরও বেশি জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব জাহাজের যুক্তরাজ্যের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ব্রিটিশ ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য এসব জাহাজকে আর্থিক, বীমা কিংবা ব্রোকারেজ সেবা প্রদানেও নিষেধাজ্ঞা রয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থায়নের উৎস সীমিত করতে তেল খাতকে লক্ষ্য করে তাদের পদক্ষেপ অব্যাহত থাকবে। এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববারের অভিযানটি ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। সূত্র: বিবিসি

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত