বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারির ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পিএম

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে সরকারিভাবে বান্দরবানের দুর্গম রুমা ও থানচি উপজেলায় অবস্থিত বিভিন্ন পাহাড় পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ধারণ করা হচ্ছে। দ্রুত সময়ে সব কাজ সম্পন্ন করে প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে বান্দরবানের সার্কিট হাউসের সভাকক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সার্ভে অব বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে সরকারিভাবে প্রথমবারের মতো বান্দরবানে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপ দল গত ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত রুমা ও থানচি উপজেলার বিভিন্ন পাহাড় পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয়ের কাজ করেছে।

আরও পড়ুন : বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের যৌথ নির্দেশনা

সব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে আগামী মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। এ সময় তিনি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে না জানালেও সেটি বান্দরবানের যেকোনো স্থানে হতে পারে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জরিপ অধিদপ্তর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ শৃঙ্গের গড় সমুদ্রতল থেকে উচ্চতা নির্ধারণের লক্ষ্যে একটি সমন্বিত জরিপ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালনা করেছে, এর লক্ষ্য সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল থেকে উচ্চতা উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা।

জরিপ দলটি বান্দরবান জেলার থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দুসহ বিভিন্ন দুর্গম এলাকায় পরিদর্শন করে ডুয়াল ফ্রিকোয়েন্সি রিসিভার, রিসিভার, টোটাল স্টেশন, লেভেল মেশিন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়গুলোর চূড়ার উচ্চতা নির্ণয় করছে বলে জানান তিনি।

আরও পড়ুন : ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ ক্যাম্পেইনের প্রচারণা জোরদার করেছে ট্যুরিজম মালয়েশিয়া

উপ-পরিচালক (জরিপ) দেবাশীষ সরকার, বান্দরবান প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জরিপ দলের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

এই জরিপের মাধ্যমে বাংলাদেশ জরিপ অধিদপ্তর (সার্ভে অব বাংলাদেশ) কর্তৃক দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবান জেলার তাজিংডং, কেওক্রাডং না সাকা হাফংয়ের মধ্যে কোনটি তা নির্ণয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হবে বলে সবার প্রত্যাশা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft