পার্লামেন্টে বাংলায় শপথ নিলেন কোয়েল মল্লিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ এএম

লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগত পেরিয়ে এবার সংসদীয় রাজনীতির পিচে নতুন ইনিংস শুরু করলেন টালিউড কুইন কোয়েল মল্লিক। সোমবার (৬ এপ্রিল) ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি। তবে এদিন কেবল তার উপস্থিতি নয়, বরং তার কণ্ঠে ধ্বনিত মাতৃভাষা বাংলা নজর কেড়েছে গোটা দেশের।

তবে কোয়েলের শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে প্রকাশিত সেই দেখা যায়, অভিনেত্রী নিজের নাম উচ্চারণ করছেন ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে। ভক্তদের মনে কৌতূহল জাগলেও বিষয়টি আসলে খুবই সাধারণ। পর্দার আড়ালে কোয়েলের আসল এবং দাপ্তরিক নাম রুক্মিণী।

জানা যায়, সিনেমার রুপালি জগতে পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে ‘কোয়েল’ নামে অভিষেক ঘটলেও, সাংবিধানিক ও সরকারি নথিতে তিনি আজও রুক্মিণী। সেই আদি ও অকৃত্রিম নামেই সংসদীয় যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : ‘রাশমিকার বিধ্বংসী রূপ দেখার জন্য তৈরি হোন’

প্রসঙ্গত, রাজনীতিতে বিনোদন জগতের তারকাদের আনাগোনা নতুন নয়, তবে কোয়েলের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং শিক্ষিত মার্জিত উপস্থাপনা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। মাতৃভাষা বাংলায় শপথ নিয়ে তিনি আবারও প্রমাণ করলেন, তার শিকড় আজও বাংলার মাটিতেই গেঁথে আছে।

তৃণমূল কংগ্রেসের এই নতুন প্রতিনিধি এখন সংসদের উচ্চকক্ষে বাংলার দাবি এবং সাধারণ মানুষের সমস্যার কথা কতটা জোরালোভাবে তুলে ধরেন, সেদিকেই তাকিয়ে আছে ওপার বাংলার অগণিত ভক্ত অনুরাগীরা।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft