জেলা প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-07T12:44:58+06:00
2026-04-07T16:41:02+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট
জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৪ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৪:৪১ পিএম
বকেয়া বেতন এবং ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এসময় সারাদেশে নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ করেন শ্রমিকরা।

অবরোধে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক অংশ নেন। তারা বকেয়া বেতন পরিশোধ না করলে মহাসড়ক থেকে অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দেন।


এদিকে অবরোধ করে বিক্ষোভের ফলে মহাসড়কে পদুয়ার বাজার অংশ থেকে দুই পাশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তীব্র গরম আর ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী ও চালকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটের সময় অবরোধ কর্মসূচি চলছিল।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকরা অনেকক্ষণ ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে আছেন। আমরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com