জয়ার গ্ল্যামারাস ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:৫৭ এএম

অভিনয় কিংবা গ্ল্যামার জয়া আহসান মানেই যেন দুইয়ের এক অনন্য মিশেল। বড় পর্দায় তিনি যেমন জাদুকরী, বাস্তব জীবনে ঠিক তেমনি এক স্টাইল আইকন। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সব সময় নজরকাড়া। 

এবার একগুচ্ছ ছবি শেয়ার করে ফের ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার এসেছেন তিনি। শেয়ার করা ছবিগুলোতে জয়া আহসানকে দেখা গেছে অত্যন্ত গ্ল্যামারাস লুকে। 

আধুনিক ও আভিজাত্যের মিশেলে তার পোশাকের ওপরের অংশটি ছিল করসেট স্টাইল ও চমৎকার কারুকাজ করা। এই বিশেষ আউটফিটটি জয়ার লুকে যোগ করেছে এক আধুনিক ফ্যাশনেবল মাত্রা।

আরও পড়ুন : কেন ‘বনলতা এক্সপ্রেস’ করেননি বিপাশা হায়াত?

তবে সবার চোখ আটকে গেছে তার গয়নার জাদুতে। জয়া তার গলায় ও কানে পরেছিলেন বিশেষ সবুজ পাথরের (এমেরাল্ড) জমকালো নেকলেস ও ইয়াররিংস। এই ভারী গয়নাগুলো তার পুরো অবয়বকে দিয়েছে এক রাজকীয় ও অভিজাত আবহ। 

হাতের আঙুলেও ছিল একই রঙের একটি বড় আংটি। পুরো লুকটি ফুটিয়ে তুলতে মেকআপেও ছিল নিখুঁত ছোঁয়া। হাইলাইটেড স্কিন আর পরিপাটি করে বাঁধা খোঁপা জয়ার ফেস কাটকে যেন আরও উজ্জ্বল করে তুলেছে।

জয়ার এই নতুন রূপ দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরাও। কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘সুন্দর মানুষকে সব সময় সুন্দর লাগে।’ অন্য একজনের মন্তব্য, ‘অনেক সুন্দর লাগছে তোমাকে।’ 

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft