প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:০৯ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিজ বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুযানীজোত এলাকায় অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। অভিযানে বাড়ির একটি কক্ষ থেকে অবৈধভাবে মজুত করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং পরে নিজের অপরাধ স্বীকার করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তেল জব্দ করেন ৷ পরে ওই ব্যবসায়ী তেল কেনার প্রয়োজনীয় প্রমাণাদি দেখাতে ব্যর্থ হয় এবং অবৈধ তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। তারপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন , জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের দমনে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
জ/উ