প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:২০ এএম

সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে না থাকলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তেল। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিমাণে বিক্রি চলছে।
তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে তৈরি হয়েছে অঘোষিত সংকট।
চালকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবেই খোলা বাজারে এখনও বিক্রি হচ্ছে তেল। এদিকে, ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছাড়া অনেক চালককে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ।
জ/উ