গোপালগঞ্জে সরকারের অঙ্গিকার বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:১০ পিএম

সরকারের নির্বাচনী অঙ্গীকার  '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির আওতায় গোপালগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়েছে আজ বুধবার । এদিন  সকালে সড়ক বিভাগের অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান বকুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই বৃহৎ উদ্যোগ সফল করতে আমি সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করি।

পরে পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ কদম গাছের চারা রোপণ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) মো: সাদেকুল ইসলাম কামিনী গাছের চারা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান রাধাচূড়া গাছের চারা এবং নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শেষে '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন,দেশ ও জাতির কল্যাণসহ কর্মসূচির সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft