প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:২২ পিএম

বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ২ জনকে আটক করেছে র্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তর, পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার গোপন সূত্রের মাধ্যমে বাগাতিপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের ফাগুয়ারদিয়াড় গ্রামের জামতলা এলাকা থেকে আলাউদ্দিনের ছেলে মিঠুন(৩৭) কে ইয়াবাসহ মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করেন।
পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় মিঠন কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে গতরাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চক হরিরামপুর গ্রামের শামসুদ্দিন সর্দারের ছেলে ফজলুর রহমান ফোরকানকে হাজিপাড়া পল্লী বিদ্যুৎ এলাকায় শিমুলতলা থেকে ৫০ পিস ইয়াবা সহ আটক করেন র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস টিম।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়ের কথা স্বীকার করে।পরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
এব্যাপারে বলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সর্বদা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকেন, পাশাপাশি যদি কারো নিকট কোন মাদক সংক্রান্ত তথ্য থাকে তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
জ/দি