প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম

সিরাজগঞ্জে র্যাব-১২ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল টাকা ও মাদক দ্রব্য উদ্ধার করেছে। রবিবার দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল নিউ মায়ের আচল হোটেল ও ধোকাপাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তের লক্ষ পনের হাজার সাতশত জাল টাকা দুইজন এবং সদর উপজেলার শিয়ালকোল বাজারের বিলকুলি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল মাদকদ্রব্য ইস্কাফসহ তিনজনকে আটক করা হয়।
জালনোটসহ আটকৃতরা হলো- মোঃ রবিউল ইসলাম ও মোঃ আবুল হাসান।
মাদকসহ আটকৃকতরা হলেন- মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান ও তার স্ত্রী মোসাঃ রোজিনা বেগম।
র্যাব-১২ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া সংবাদ সম্মেলনে জানান, র্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে’ অভিযান চালিয়ে ৫১,০০ হাজার টাকার জাল নোটসহ মোঃ রবিউল ইসলাম এবং মোঃ আবুল হাসানকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিনস্থ পলাতক আসামী মোঃ হাকিম শেখের (৩৬) ভাড়াকৃত বাসা হতে বার লক্ষ চৌষট্টি হাজার সাতশত টাকার জালনোট উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আসামিরা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছিল।
এছাড়াও সোমবার সকালে সিরাজগঞ্জ সদর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় মাদক বহনকারী মোস্তাফিজকে ১৯৬ বোতল ইস্কাফসহ আটক করা হয়। একই সময়ে মোঃ মনিরুজ্জামান (৩৯) ও ২। মোসাঃ রোজিনা বেগম (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে।