গ্রিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:১১ পিএম

গ্রিসের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের কর্মকর্তারা পর্যায়ক্রমে এসব বাণী পাঠ করেন।

আরও পড়ুন : ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

অনুষ্ঠানের অংশ হিসেবে “নতুন সূর্য” শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে গভীর আবেগ ও দেশাত্মবোধ জাগ্রত করে। অনুষ্ঠানের সমাপনীতে রাষ্ট্রদূত বক্তব্য রাখেন। তিনি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটির নেতারা ও বিভিন্ন সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। 

বাংলাদেশ দূতাবাস, এথেন্স ভবিষ্যতেও প্রবাসী জনগোষ্ঠীকে মাতৃভাষা, স্বাধীনতা ও জাতীয় ঐতিহ্যে নিয়ে সম্পৃক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft