প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৩৩ পিএম আপডেট: ২৫.০৩.২০২৬ ৭:৪৫ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও দাম কমিয়ে স্বর্ণের নতুন মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দর আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বাজুসের নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৪১ হাজার ৪৮০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৯৭ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৮৭৫ টাকা।
অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৩২৫ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যোগ হবে এবং সব জুয়েলারি প্রতিষ্ঠানে তা প্রযোজ্য হবে।