প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৮:৫৩ পিএম

নেত্রকোণায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৫) সন্ধ্যায় নেত্রকোণা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর সাতপাই মহল্লায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উদ্যোগ নেন নেত্রকোণা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবুল কালাম খোকন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন উত্তর সাতপাই মহল্লা কমিটির সভাপতি নাজমা আলম।
এসময় আবুল কালাম খোকন বলেন, “নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি সবার কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি।”
ঈদের আগে নতুন পোশাক পেয়ে স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়। উপকারভোগীরা বলেন, ঈদের আগে নতুন কাপড় পেয়ে তারা খুব খুশি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
জ/দি