বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:১২ পিএম

বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আটক হওয়া দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় পুটখালী সীমান্তের চরের মাঠ নামক স্থানে ভারতীয় বিএসএফ তাদের বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা দুইজন হলো নড়াইলের কালিয়া উপজেলার চন্ডিনগর গ্রামের জামিরুল (৪০) ও তার ছেলে নাঈম (৩)।
 
বিজিবি জানায়, প্রায় তিন মাস আগে অবৈধভাবে সীমান্ত দিয়ে জামিরুল তার ছেলেকে নিয়ে ভারতে প্রবেশ করে। এরপর ১৬ মার্চ সন্ধ্যায় বাংলাদেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদের আটক করে। পরে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল মঙ্গলবার দেশে ফেরত আনা হয় তাদের।
 
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার তরিকুল ইসলাম জানান, ফেরত আসাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বাবাকে থানায় প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft