ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, আহত ৩০০০: প্রেস টিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:০৬ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রথম সপ্তাহেই মার্কিন সামরিক বাহিনী নজিরবিহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানি প্রতিশোধমূলক অভিযানে এ পর্যন্ত অন্তত ২০০ মার্কিন সেনা নিহত এবং ৩ হাজারেরও বেশি আহত হয়েছে। 

এই গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ এখন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, গত সাত দিনে আমেরিকার ১৫৩টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং ২৩টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া ৩৭টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পাশাপাশি এ অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন অস্ত্রভাণ্ডারের প্রায় ৪৩ শতাংশই বিলীন হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে গুপ্তহত্যার মাধ্যমে এই সংঘাতের সূচনা করে মার্কিন-ইসরায়েলি জোট। একই সময়ে দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলায় ১৭০ জন স্কুলশিক্ষার্থী নিহতে ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী 'অপারেশন ট্রু প্রমিস ৪' এর আওতায় এ পর্যন্ত ৫৮ দফা হামলা চালিয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft