মুন্সিগঞ্জে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:১০ পিএম

মুন্সিগঞ্জের সদর উপজেলায় মেঘনা নদীর শাখা নদীতে নিখোঁজের একদিন পর আবির হোসেন (১৫) নামীয় এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) সকালে নলবুনিয়াকান্ডির গুদারাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রোববার দুপুরে গোসলে নেমে নিখোঁজ হয় সে। আবির মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রোববার চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন সাঁতরে উঠতে পারলেও আবির হোসেন নিখোঁজ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে আজ সোমবার সকালে ২০ ফুট পানির নিচ থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft