হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট
'ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার'
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:২৬ এএম

হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট রোববার সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বলেছেন, ইরানের সাথে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট খরচ হয়েছে ১২ বিলিয়ন ডলার। তবে এটি পুরো অভিযানের মোট ব্যয় নয় বলেও স্পষ্ট করেন তিনি। 

হ্যাসেট জানান, অভিযানের জন্য নতুন করে কংগ্রেসের কাছ থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ নেওয়ার প্রয়োজন হবে বলে মনে করছে না প্রশাসন। কারণ বর্তমান অস্ত্র মজুদ দিয়েই সামরিক কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব।

আরও পড়ুন : দুই ঈদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রে বিল উত্থাপন

এর আগে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস পেন্টাগনের ব্রিফিংয়ের বরাত দিয়ে জানিয়েছিল, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই ব্যয় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

অভিযানের সময়সীমা নিয়ে হ্যাসেট বলেন, মার্কিন প্রতিরক্ষা দফতরের ধারণা অনুযায়ী পুরো মিশন শেষ হতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে। বর্তমানে পরিকল্পনার তুলনায় কিছুটা এগিয়েই রয়েছে অভিযান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft