লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:১৩ এএম আপডেট: ১০.০৩.২০২৬ ১১:৫৭ এএম

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের মাঝে লেবাননে হামলার মাত্রা বাড়িয়েই যাচ্ছে ইসরাইল। তারা আজ লেবাননের রাজধানী বৈরুতজুড়ে আল কার্দ আল হাসান নামক একটি আর্থিক প্রতিষ্ঠানের কয়েকটি শাখায় হামলা চালিয়েছে।

স্থানীয় সময় দুপুর নাগাদ বৈরুতের এই প্রতিষ্ঠানের অন্তত তিনটি শাখা লক্ষ্য করে হামলা করা হয়েছে।

এর আগে ইসরাইল সতর্ক করে বলেছিল, এই আর্থিক প্রতিষ্ঠানকে তারা প্রতিরোধমূলকভাবে লক্ষ্যবস্তু করেছে। কারণ এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডে অর্থায়ন করে।

হিজবুল্লাহ এই প্রতিষ্ঠানকে ব্যাংক হিসেবে বর্ণনা করে। এই গোষ্ঠীটি বলছে, এই ব্যাংকটি লেবাননজুড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকদের আর্থিক সেবা দিয়ে থাকে। সেখানকার বিভিন্ন জায়গায় এর শাখা রয়েছে। সূত্র: বিবিসি বাংলা

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft