ইসরাইলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ চায় লেবানন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-03-10T10:19:08+06:00
2026-03-10T10:19:08+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইসরাইলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ চায় লেবানন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:১৯ এএম 
ইসরাইলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ চায় লেবানন
ইসরাইলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননকে স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থনও চেয়েছেন জোসেফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জোসেফ আউন বলেন, লেবাননের ওপর ইসরাইলের সব স্থল, আকাশ ও নৌ হামলা বন্ধ করে সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কথা রয়েছে।

তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই লেবাননের সশস্ত্র বাহিনী উত্তেজনাপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেবে। এমনকি হিজবুল্লাহকে নিরস্ত্র করে তাদের অস্ত্রাগার ও মজুদকেন্দ্র ভেঙে দেবে।

আউন আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেবানন সেনাবাহিনীর আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, এসব পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে লেবানন ও ইসরায়েলের সরাসরি আলোচনা শুরু করা উচিত।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com