ছুটিতে এসেছিলেন দেশে, ট্রাকচাপায় সব শেষ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:১১ পিএম

রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম বিল্লাল হোসেন (৩৯)। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দামেজ উদ্দীনের ছেলে তিনি। সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন বিল্লাল। 

পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুন : বান্দরবানে আগুনে ছয়টি বসতঘর ও দোকান ভস্মীভূত

সকাল সাড়ে ৭টার দিকে বাগমারা এলাকায় পৌঁছালে পাংশা থেকে ফরিদপুরগামী একটি মালবাহী ট্রাক সামনে থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিল্লাল। পুলিশ মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। 

পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, ট্রাকচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে কালুখালী হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft