দেশের যেসকল অঞ্চলে বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম আপডেট: ২৭.০২.২০২৬ ৬:৫৯ পিএম

বসন্তকাল চলে আসার পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। আজ শুক্রবার ১৪ ফাল্গুন। এখন পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। কয়েক দিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায়। তাই শুষ্ক আবহাওয়া থাকায় ফাল্গুন তার অস্তিত্ব জানান দিচ্ছে শুকনো পাতা ঝরার মধ্য দিয়েই। এর সঙ্গে গরমও বাড়ছিল।

তবে আজকে দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা কমেছে। মার্চ মাসের শুরুতে সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টিও হতে পারে। 

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাস থেকে জানা গেছে, সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা একই এলাকায় ছিল ১৩ দশমিক ৬।

সর্বোচ্চ তাপমাত্রা কমার কথা জানা গেছে এই পূর্বাভাসে। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ২৫ ফেব্রুয়ারি যা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৪ দশমিক ৪।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারিও রাত ও দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে ১, ২ ও ৩ মার্চ সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই তিন দিন দেশে তাপমাত্রা ১-২ সেলসিয়াস কমতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   আবহাওয়া   বৃষ্টি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft