প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম

পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাখরকাঠী ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মামুন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের-যুগ্ম আহ্বায়ক মোঃ সুলাইমান খান উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জসিম ডাকুয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সদস্য শামীম তালুকদার, জুয়েল ডাকুয়া, রুবেল জাহিদ; রঙ্গশ্রী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি শাওন খান ও সিনিয়র সহ-সভাপতি রানা মল্লিক; ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহজাহান বিশ্বাস, দুলাল বিশ্বাস, হাসেম মৃধা, লিটন হাওলাদার; ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য কাঞ্চন হাওলাদার, আউয়াল হাওলাদার এবং ৯নং ওয়ার্ড সদস্য রাজিব সিকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জ/দি