১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা  লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সরকার বদ্ধপরিকর। আগামী ১০ দিনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলেও জানান তিনি। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

আশ্বস্ত করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে। ফ্যাসিস্ট, সন্ত্রাসী ও দৃস্কৃতিকারীদের রাজনৈতিক দলগুলোতে আশ্রয় না দেয়ার আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন : নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

তিনি বলেন, এই মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। এখন পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছে। হত্যার সাথে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft