নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম

বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার (২৮ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা নির্বাচন সংক্রান্ত যেসব বিষয়-আশয় আছে, তা নিয়ে আলাপ-আলোচনা করেছি। এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগীতা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন : ১ জানুয়ারি থেকে দেশের সব স্থলবন্দরে সেবা মাশুল বাড়ছে

তিনি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে আজ কোনো মিটিং করিনি।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম অফিস করাসহ দলের সাংগঠনিক ও দেশের গণতন্ত্র এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে দুপুরে তারেক রহমান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসে অফিস করেছেন। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি সেই কক্ষে বসেন, এবং সবার সঙ্গে মতবিনিময় করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft