যে কারণে ‘আপাতত’ শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৮ এএম

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে যাওয়ার সুযোগ করে দিতে রাজধানীর শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টার দিকে নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে ইনকিলাব মঞ্চ।

আরও পড়ুন : ওসমান হাদির কবর জিয়ারত করতে শাহবাগের পথে তারেক রহমান

পোস্টে বলা হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

এদিকে কনকনে ঠান্ডায় রাজপথেই রাত কাটান আন্দোলনকারীরা। তাদের দাবি, শরিফ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হয়নি। সরকার দ্রুত হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করতে পারলে অনির্দিষ্টকালের জন্য তাদের অবস্থান শাহবাগে থাকবে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft