ওসমান হাদির কবর জিয়ারত করতে শাহবাগের পথে তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বাসা থেকে বের হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের সংলগ্ন স্থানে হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনে যাবেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) তারেক রহমান তার পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft